শিরোনাম

রাজশাহীর সামনে ১৪৩ রানের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক : রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করেছে চিটাগং ভাইকিংস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৪২ রান করে ইনিংস শেষ করেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় ম্যাচটি মাঠে গড়ায়। আজকের ম্যাচে যে দল হারবে তাকে আসর থেকে ছিটকে যেতে হবে। বলা যায় জীবন-মরণের এ খেলায় প্রথম পর্বের পরীক্ষায় তেমন ভালো করতে পারেনি চিটাগং। এখন রাজশাহীর সামনে ১৪৩ রানের চ্যালেঞ্জ।
তামিম ইকবালের অর্ধশতক ও গেইলের ৪৪ রানের ইনিংস চিটাগংকে স্কোর কিছুটা সুদৃঢ় করতে সহায়তা করেছে। এ ছাড়া বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের শোয়েব মালিকও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

দলের হয়ে ব্যাটিং শুরু করতে নামেন অধিনায়ক তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথ। প্রথম ওভার থেকে ২ রান সংগ্রহ করে ভাইকিংস। ইনিংসের তৃতীয় ওভারে উইলিয়ামসের বলে স্যামির হাতে ধরা পড়েন স্মিথ। দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় চিটাগং।

এরপর ব্যাটিংয়ে নেমে ব্যাটে ঝড় তোলেন ক্রিস গেইল। ইনিংসের ১১তম ওভারে ফ্রাঙ্কলিনের বলে বিদায় নেন তিনি। ক্যারিবীয় এই ব্যাটিং দানব আউট হওয়ার আগে করেন ৪৪ রান। উইকেটে থেকে ক্রিস গেইল ৩০ বল মোকাবিলা করেন। ফরহাদ রেজার হাতে ধরা পড়ার আগে দুটি চারের সঙ্গে গেইলের ব্যাট থেকে আসে ৫টি বিশাল ছক্কা। দলীয় ৮২ রানের মাথায় দুই উইকেট হারায় চিটাগং।

এর আগে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। এ ম্যাচে যে দল জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্ব শেষে আবারো মাঠে নেমেছে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর থেকে শেষ করা এ দুই দল। এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয় রাজশাহী কিংস।

গ্রুপ পর্বে তামিম ইকবালের চিটাগং ১২ ম্যাচে ছয় জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর হয়ে শেষ করেছিল। অন্যদিকে ১২ ম্যাচে চিটাগংয়ের সমান ছয় জয় ও ছয় হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ড্যারেন স্যামির দল রানরেটে পিছিয়ে পড়ে চার নম্বর থেকে শেষ করে। গ্রুপ পর্বে দুই দলের দুবারের দেখায় একটি করে জয় পায় চিটাগং ও রাজশাহী।

basic-bank

Be the first to comment on "রাজশাহীর সামনে ১৪৩ রানের চ্যালেঞ্জ"

Leave a comment

Your email address will not be published.


*