শিরোনাম

রিজভীর মুক্তি দাবি করেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : অবিলম্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাঁর মুক্তি দাবি করেছেন দলের  চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তম্বকে সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে অভিযোগ করে খালেদা জিয়া বলেন বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কবির রিজভীকে সিএমএম আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠানোর কারণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানবিকতাবোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যদস্তু করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মামলা দিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে।

খালেদা জিয়া বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একজন আইনজীবি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি বলেই তিনি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। কিন্তু আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। তিনি বলেন, মামলার এজাহারে রুহুল কবির রিজভীর নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তার নাম মামলায় অন্তর্ভূক্ত করেছে। অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন।

basic-bank

Be the first to comment on "রিজভীর মুক্তি দাবি করেছেন খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*