শিরোনাম

শরীরের যেসব জায়গায় ট্যাটু আঁকা ক্ষতিকর

নিউজ ডেস্ক : আধুনিক ফ্যাশন ও স্টাইলের যুগে অনেকেই শরীরে ট্যাটু এঁকে থাকেন। তাই বলে যেখানে সেখানে ট্যাটু আঁকা স্বাস্থ্য সচেতনতার লক্ষণ নয় বলেই মনে করেন চিকিৎসকরা। কারণ ট্যাটু থেকেও হতে পারে একাধিক সমস্যা। তাই কোথায় কোথায় ট্যাটু করা উচিত নয় জেনে নিন।

সাধারণত ট্যাটু আঁকা হয় শরীরের অপেক্ষাকৃত খোলা অংশে। তাই সেই অংশে সূর্যের আলো পড়ে সরাসরি। যে রং দিয়ে ট্যাটু আঁকা হয় সূর্যের আলোর সংস্পর্শে এসে তা ত্বকের পক্ষে ক্ষতিকারক হতে পারে।

পিঠের নীচের অংশ অপেক্ষাকৃত সংবেদনশীল। তাই এই অংশে ট্যাটু না আঁকাই ভালো। এমআরআই-এর প্রয়োজন হলে তা বাধার সৃষ্টিও করতে পারে।

বক্ষদেশের ত্বক ভীষণই সংবেদনশীল। তাই শরীরের এই অংশে ট্যাটু করলে অ্যালার্জি ও ফুসকুড়ি বের হতে পারে। এমনকি চুলকানির ফলে ত্বকের উপরের অংশে দেখা দিতে পারে ফোলো ফোলা ভাব। তাই ওই অংশে ট্যাটু না আঁকাই ভালো।

পিঠ, হাত ও আঙুলের উল্টো দিকের অংশ নরম ও সংবেদনশীল। তাই এই অংশে ট্যাটু করানোর সময় রক্তপাত হতে পারে। ত্বকে ট্যাটুর নকশা ছাড়াও পড়ে যেতে পারে দাগ। সুতরাং, এই অংশগুলিতে ট্যাটু না করানোই ভালো বলে মনে করেন চিকিৎসকেরা।

 

basic-bank

Be the first to comment on "শরীরের যেসব জায়গায় ট্যাটু আঁকা ক্ষতিকর"

Leave a comment

Your email address will not be published.


*