নিউজ ডেস্ক : নিষিদ্ধ ড্রাগ সঙ্গে রাখা এবং পাচার করার অভিযোগে কলম্বিয়ান সুন্দরী জুলিয়ানা লোপেজকে ১৫ বছরের জেলের সাজা দিয়েছে চীনের একটি আদালত। গত বছর ১৮ জুলাই লোপেজ গ্রেপ্তার হয়েছিলেন। নিজের দোকানের জন্য কেনাকাটা করার সময় তাঁর ল্যাপটপের পিছনে রাখা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় কোকেন। শুধু জেল নয়, জুলিয়ানাকে কুড়ি হাজার ইয়েন জরিমানা করেছে গুয়াংঝাউ ইন্টারমিডিয়েট পিপল’স কোর্ট। আটক হওয়ার পর অনেকেই মনে করেছিলেন কোকেন সহ ধরা পড়ায় জুলিয়ানার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু আদালত তাঁকে মৃত্যুর সাজা না দিয়ে ১৫ বছরের সাজা শুনিয়েছে। তবে সাজার মেয়াদ শেষ হওয়ার পর আর চীনে থাকতে পারবেন না তিনি।
১৫ বছরের জেল কলম্বিয়ান সুন্দরীর

Be the first to comment on "১৫ বছরের জেল কলম্বিয়ান সুন্দরীর"