শিরোনাম

বুধবার আসছে ইংল্যান্ড প্রতিনিধি দল

নিউজ ডেস্ক : আসন্ন ইংল্যান্ড সফর উপলক্ষ্যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে তিন সদস্যের ইংল্যান্ড প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করবে এ প্রতিনিধি দলটি। তিন সদস্যের দলে রয়েছেন রেড ডিকসন, জন কার্ট ও ডেভিড লেথারওয়েলস।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে বিসিবি’র মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এই দলের সফর তিন দিনের হতে পারে। বোর্ডের এই কর্মকর্তা আরো জানান, গত কয়েক মাস ধরেই ইসিবির সাথে নিরাপত্তা বিষয়ে  যোগাযোগ করে আসছে বিসিবি। এই কর্মকর্তা আশা প্রকাশ করেছেন সফরে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে নিচ্ছিদ্র নিরাপত্তাই দেবে বাংলাদেশ।

ঢাকায় আসার পর ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুতাবাসে গিয়ে নিরাপত্তা নিয়ে বৈঠক করবেন প্রতিনিধি দলটি। পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবে দলটি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তারা।

এরপরের দিন চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করতে যাবেন তারা। সেখান থেকে ফিরে সফরের শেষ দিনে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন ইংলিশ প্রতিনিধি দলটি।

basic-bank

Be the first to comment on "বুধবার আসছে ইংল্যান্ড প্রতিনিধি দল"

Leave a comment

Your email address will not be published.


*