নিউজ ডেস্ক:সেন্সর বোর্ডের সার্টিফিকেশন না পাওয়ায় ২০১৪ সালে ‘কসমিক সেক্স’ ছবি অনলাইনে রিলিজ করেছিলেন পরিচালক অমিতাভ চক্রবর্তী। আর এবার ‘এ’ সার্টিফিকেট পেয়ে মুক্তি পেল ছবিটি।
দক্ষিণ কলকাতার মেনকা হলে মুক্তি পায় ছবিটি। সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ কলাকুশলীরা।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনেত্রী ঋ সেন। নিজের চরিত্র সম্পর্কে জানাতে গিয়ে ঋ বললেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা মুরারী মুখার্জি। ছবির বিষয় দেশ বিদেশের নানা দর্শককে ধাক্কা দিয়েছে। মনে জাগিয়েছে প্রশ্ন। কলকাতার দর্শক কতটা প্রস্তুত এই ছবি গ্রহণ করতে এখন শুধু দেখার পালা।

Be the first to comment on "অবশেষে মুক্তি পেল ‘কসমিক সেক্স’"