নিউজ ডেস্ক : আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
এবার মাধ্যমিক স্তরের এই পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। যা গত বছরের তুলনায় এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।
প্রথম দিন সকাল ১০টা থেকে সাধারণ বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Be the first to comment on "এসএসসি পরীক্ষা শুরু"