শিরোনাম

কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে ফুলের ঝুড়ি প্রতীকে হাজি মো. ওমর ফারুক, ২ নম্বর ওয়ার্ডে আলোচিত লাটিম প্রতীকে ৭ খুন মামলায় অব্যাহতিপ্রাপ্ত বিএনপি নেতা ইকবাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে কাউন্সিলর শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকে আওয়ামী লীগের আরিফুল হক হাসান, ৫ নম্বর ওয়ার্ডে ব্যাডমিন্টন প্রতীকে বিএনপিদলীয় সাবেক এমপি গিয়াসের পুত্র মো. সাদরিল, ৬ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, ৭ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে আলী হোসেন আলা, ৮ নম্বর ওয়ার্ডে মিষ্টি কুমড়া প্রতীকে রুহুল আমিন, ৯ নম্বর ওয়ার্ডে মিষ্টি কুমড়া প্রতীকে ইসরাফিল প্রধান, ১০ নম্বর ওয়ার্ডে ব্যাডমিন্টন প্রতীকে আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম খোকন, ১১ নম্বর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকে বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা জমশের আলী ঝন্টু, ১২ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে বর্তমান কাউন্সিলর ও নগর বিএনপি নেতা শওকত হাশেম শকু, ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে বর্তমান কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে শফিউদ্দিন প্রধান, ১৫ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৬ নম্বর ওয়ার্ডে ব্যাডমিন্টন প্রতীকে নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল আলম সজল, ১৭ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে মো. আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবু, ১৮ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে কবির হোসাইন, ১৯ নম্বর ওয়ার্ডে করাত প্রতীকে বর্তমান কাউন্সিলর ফয়সাল আহাম্মেদ সাগর, ২০ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকে গোলাম নবী মুরাদ, ২১ নম্বর ওয়ার্ডে রেডিও প্রতীকে বর্তমান কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকে কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূঁইয়া, ২৩ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকে কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল, ২৪ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে কাউন্সিলর আফজাল হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে এনায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে মো. সামছুজ্জোহা, ২৭ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে কামরুজ্জামান বাবুল জয়ী হয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (১,২ ও ৩) গ্লাস প্রতীকে মাকসুদা মোজাফফর, ২ নম্বর ওয়ার্ডে (৪,৫ ও ৬) মোবাইল প্রতীকে মনোয়ারা বেগম, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে (৭,৮ ও ৯) চশমা প্রতীকে মহিলা দলের আয়েশা আক্তার দিনা, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে (১০,১১ ও ১২) মোবাইল প্রতীকে মিনোয়ারা বেগম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (১৩,১৪,১৫) বই প্রতীকে শারমিন হাবিব বিন্নি, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭,১৮) বই প্রতীকে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানের স্ত্রী আফসানা আফরোজ, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে (১৯,২০,২১) বই প্রতীকে শিউলী নওশাদ, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডে (২২,২৩,২৪) বই প্রতীকে শাওন অংকন, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে (২৫,২৬,২৭) চশমা প্রতীকে হোসনে আরা জয় পেয়েছেন।

basic-bank

Be the first to comment on "কাউন্সিলর নির্বাচিত হলেন যারা"

Leave a comment

Your email address will not be published.


*