শিরোনাম

ক্যাটরিনাকে কড়া চ্যালেঞ্জে ফেললেন আলিয়া

নিউজ ডেস্ক : বলিউডে নতুন ক্যাট ফাইটের সূচনা। একে অপরকে টক্কর দিতে ময়দানে নেমে পড়েছেন দুই সুন্দরী অভিনেত্রী। ৩৩ বছরের ক্যাটরিনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তেইশের ‘পটাখা গুড্ডি’ খ্যাত আলিয়া। এদিকে জুনিয়রের চ্যালেঞ্জকে বেশ সিরিয়াসলিই নিয়েছেন ক্যাট।

আদা-জল খেয়ে নেমেছেন সুইমিং পুলের পানিতে। নেমে পড়েছেন আলিয়াও। ব্ল্যাক বিকিনিতে জলকেলি নয়, বেকায়দা পুশ আপ দিয়েছেন দুই বলি বিউটি। তাও আবার এক-দুইবার নয়, টানা ২০ বার।

প্রতিযোগিতা ছিল টানটান। কেউই কাউকে ছাড়নে চাননি। ড্রিম টিম কনসার্টের সৌজন্যে বিদেশে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন ক্যাটরিনা, আলিয়া, সিদ্ধার্থ, বরুণ, আদিত্য, পরিনীতিরা। কনসার্টের ফাঁকে এভাবেই সময় কাটাচ্ছেন সকলে। সেই সঙ্গে ক্যাটরিনা ও আলিয়ার মধ্যেও বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে বলে জানা গিয়েছে। তারই ফলশ্রুতি স্পেশ্যাল পুল সেশন।

 

basic-bank

Be the first to comment on "ক্যাটরিনাকে কড়া চ্যালেঞ্জে ফেললেন আলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*