শিরোনাম

গুলশান হামলা মামলায় গ্রেফতার হাসনাত

নিউজ ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গুলশান হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন। আজ শনিবার তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানা গেছে। এর আগে গত ৪ আগস্ট হাসনাত ও তাহমিদ হাসিব খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

এর আগে গত ৪ আগস্ট ঢাকা মহানগর হাকিমের আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, হাসনাত করিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য এবং তাহমিদ তার সহযোগী। বিভিন্ন সময় তাহমিদ হাসনাতকে সহযোগিতা করেছে।

হাসনাত ও তাহমিদের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে দিয়ে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৩ আগস্ট রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ।

তাহমিদ হাসিব খান তিনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কানাডার স্থায়ী নাগরিক।

১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

basic-bank

Be the first to comment on "গুলশান হামলা মামলায় গ্রেফতার হাসনাত"

Leave a comment

Your email address will not be published.


*