শিরোনাম

নেতাকর্মীদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে : ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। আজ বুধবার সকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী মো. আবদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।

বিএনপি মহাসচিব বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারি হিড়িকে দেশবাসী এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। ঢাকা মহানগর দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী মো. আবদুর রহমান সব মামলায় জামিন নিয়ে জেল থেকে বের হওয়ার পরও গতরাতে তাকে গ্রেপ্তার বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ।

 

basic-bank

Be the first to comment on "নেতাকর্মীদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*