শিরোনাম

ভারতে এবার রাস্তার কুকুরকে অ্যাসিড ছুড়ে হত্যা

নিউজ ডেস্ক:অ্যাসিড হামলার নিশানায় এবার অবলা জীব। আমেদাবাদের চাঁদখেড়া এলাকায় অ্যসিড ছুড়ে একটি রাস্তার কুকুরকে হত্যা করল এক ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার চাঁদখেড়া থানায় গুজরাত হাউজিং বোর্ডের বাসিন্দা কেতন পটেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই এলাকারই অধিবাসী বিশাল পাঞ্চাল। অভিযোগ, রাস্তার কুকুরদের ওপর বিরক্ত হয়ে গত ২৮ জুলাই দুপুর ১২টা নাগাদ একটি কুকুরের গায়ে অ্যাসিড ছুড়ে মারে কেতন। তার আগেও এলাকার কুকুরদের বেদম মারধোর করেছিল ওই ব্যক্তি।

চাঁদখেড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘অ্যাসিডে কুকুরটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল। পশু হাসপাতালে তাকে ভর্তি করার পরে চিকিত্‍সা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত চিকিত্‍সকদের যাবতীয চেষ্টা সত্ত্বেও শুক্রবার দুপুর ২টা নাগাদ কুকুরটি মারা যায়। এর পরেই থানায় এসে অভিযোগ দায়ের করেন পাঞ্চাল। ঘটনায় পটেলের জবানবন্দি এখনো নথিভুক্ত করা হয়নি।’

পুলিশ জানিয়েছে, অবলা জীবের ওপর নৃশংস অত্যাচারের জেরে কেতন পটেলের বিরুদ্ধে পশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র: এই সময়

 

basic-bank

Be the first to comment on "ভারতে এবার রাস্তার কুকুরকে অ্যাসিড ছুড়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*