নিউজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি ভবন ধসে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন।
শনিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রদেশের সগর জেলার রাহাতগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ভবন ধসের কারণ জানা যায়নি।

Be the first to comment on "মধ্যপ্রদেশে ভবন ধসে নিহত ৭, আহত ৩"