শিরোনাম

লজ্জায় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদত্যাগ!

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা এবার সফরে এসে অস্ট্রেলিয়ার সবকিছুই তো লণ্ডভণ্ড করে দিচ্ছে! এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে। যা-তা ভাবে অস্ট্রেলিয়াকে অল আউট করেছে বারবার। এখন সেই ধাক্কায় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শ পদত্যাগ করে ফেললেন। জাতীয় দলের ব্যর্থতার প্রথম ধাক্কা বলা যেতে পারে একে। তার পদত্যাগের পর বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার জরুরী বোর্ড মিটিং করতে হচ্ছে নতুন প্রধান নিয়োগ দিতে।

মঙ্গলবার হোবার্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারল স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর বৈঠকে বসলেন রড মার্শ ও তার সতীর্থ নির্বাচক ট্রেভর হনস ও মার্ক ওয়া। তারপর ৬৯ বছরের মার্শ ক্রিকেট অস্ট্রেলিয়াকে তার পদত্যাগের কথা জানিয়ে দেন। আগামী বছরের জুনে তার চুক্তি শেষ হতো। আগেই জানিয়েছিলেন, চুক্তি ফুরানোর পর আর তা বাড়ানোর ইচ্ছে নেই তার। কিন্তু যে ঝড়ের কবলে অস্ট্রেলিয়া দল পড়েছে তাতে আগেই পদত্যাগ করতে হলো মার্শকে।

“এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ এই সিদ্ধান্ত নিতে আমাকে চাপ দেয়নি বা কেউ বলেনি এটাই আমার করা উচিৎ।” সাবেক ক্রিকেটার মার্শ বলেছেন, “এটা পরিস্কার যে ভবিষ্যতের জন্য আমাদের টেস্ট দলে যেমন কিছু নতুন মুখ দরকার তেমন এখানেও প্রয়োজন।”

কিংবদন্তি উইকেটকিপার মার্শ ২০১১ সালে নির্বাচক দলে যোগ দেন। এরপর ২০১৪ সালের মে মাসে প্রধান নির্বাচকের দায়িত্ব পান। ২০১৫ সালে তার গড়া দলই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। কিন্তু হালে টানা ৫ টেস্ট ও ৫ ওয়ানডে হেরেছে অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকার এবার সফরে এসে তো বিধ্বস্ত করে ছেড়েছে। অস্ট্রেলিয়া দলকে খুব সাধারণ মানে নিয়ে এসেছে। তারই প্রভাবে মার্শ পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ দেখেননি।

basic-bank

Be the first to comment on "লজ্জায় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদত্যাগ!"

Leave a comment

Your email address will not be published.


*