নিউজ ডেস্ক : ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জন্টি রোডসের স্মৃতি ফিরিয়ে আনলেন অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। নব্বইয়ের দশকে বাজ পাখির মতো ঝাঁপিয়ে অবিশ্বাস্য সব ক্যাচ ধরে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিতেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। ক্রিকেটে চোখ ধাঁধানো ক্যাচের অনেক উদাহরণ রয়েছে, কিন্তু জন্টি যেন যেন সকলকে ছাপিয়ে গিয়েছিলেন। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারকে এদিন ফের মনে করিয়ে দিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
এককথায় অবিশ্বাস্য! লোকেশ রাহুলও যেন বিশ্বাস করতে পারছিলেন না কেউ এমন ক্যাচ নিতে পারেন। কিন্তু অবিশ্বাস্য এই কাজ করেই উইকেটে জমে যাওয়া রাহুলকে সাজঘরের পথ দেখিয়ে স্মিথ। ক্যাচটি দেখে অনেকেই হয়তো চোখ বড় হয়ে গেছে। টেলিভিশনে রিপ্লেতে ক্যাচটি যখন বারবার দেখাচ্ছিল, তখন ধারাভাষ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। মুগ্ধ হয়ে ক্লার্ক বলেই দিলেন, “সরাসরি আমার দেখা সেরা ক্যাচ এটা। ”
অস্ট্রেলিয়ার আরেক সাবেক ম্যাথু হেডেন দিয়ে দিলেন সর্বকালের সেরা ক্যাচের আখ্যা। এরপর বললেন, “ক্যাচ ম্যাচ জেতায়। আর যদি হয়, তাহলে এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতছে। ”
প্রথম ইনিংসে লড়াকু ৯০ রান করে লজ্জার হাত থেকে ভারতকে বাঁচিয়ে ছিলেন রাহুল। দ্বিতীয় ইনিংসেও ভালই খেলছিলেন ভারতীয় ওপেনার। রাহুল তখন ৫১ রানে ব্যাট করছিলেন। স্বস্তি পেয়েছিল টিম ইন্ডিয়ার সাজঘর। বাঁ’হাতি স্পিনার স্টিভ ওকেফির বলটি খেলতে চেয়েছিলেন থার্ডম্যানে। মনে হচ্ছিল, প্রথম স্লিপে দাঁড়ানো স্মিথের নাগালের বাইরে দিয়ে বলটি চলেই যাবে। কিন্তু শরীরটা আলগা করে ডান দিকে শূন্যে ঝাঁপালেন তিনি। ছোঁ মেরে লুফে ফেললেন বলটি। ফের বলতে হচ্ছে অবিশ্বাস্য!
দেখুন সেই অবিশ্বাস্য ক্যাচের ভিডিও :
What a catch by Steven Smith!!!
Publicado por Peter Here em Domingo, 5 de Março de 2017

Be the first to comment on "স্টিভেন স্মিথের ‘জন্টি রোডস ক্যাচ’"