নিউজ ডেস্ক : ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। নাম না ধরলেও ইসলামাবাদকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘কোনো দেশের বিষয়ে নাক গলানোর আগে নিজেদের পেছনে তাকান’।
৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন মোদি।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের কারণে গত ক’দিন ধরে খোদ পাকিস্তানের বেলুচ জনগণই আমাকে ধন্যবাদ জানাচ্ছে। ওই বেলুচ জনগণ তাদের স্বদেশিদের হাতেই আক্রান্ত হচ্ছেন।
তিনি ভারতের মানবতাবোধের উদাহরণ দিয়ে বলেন, ‘২০১৪ সালে পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলায় যখন শ’ শ’ শিশু মরলো তখন ভারতীয়রাও কেঁদেছে। এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু অন্য দিকে দেখুন। তারা সন্ত্রাসীদের মদত দিচ্ছে।’
মোদি পাকিস্তানের নাম না ধরলেও তাদের ইঙ্গিত করে বলেন, ‘অন্য দেশের ব্যাপারে নাক গলানোর আগে নিজেদের উঠোনেই তাকান। ’
স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

Be the first to comment on "স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা মোদির"