শিরোনাম

নাইকো দুর্নীতি॥ আপিলের জন্য ফের পেছালো অভিযোগ গঠন

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মওদুদ আহমেদের সময়ের আবেদনে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে।

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম রবিবার শুনানির জন্য ২ অক্টোবর নতুন দিন ঠিক করে দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের আইনজীবী আইনজীবী খায়রুল কবির জানান, নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময় চাওয়া হলে বিচারক নতুন তারিখ দেন।

ওই দিন মামলা থেকে অব্যাহতি চেয়ে অপর আসামিদের করা আবেদনের শুনানিও হবে বলে জানান তিনি।

 

basic-bank

Be the first to comment on "নাইকো দুর্নীতি॥ আপিলের জন্য ফের পেছালো অভিযোগ গঠন"

Leave a comment

Your email address will not be published.


*