শিরোনাম

লুলিয়াকে নিয়ে নতুন অ্যাপার্টমেন্ট যাচ্ছেন সালমান

নিউজ ডেস্ক : বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট মানেই বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বইয়ের এই অ্যাপার্টমেন্টের সামনেই প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় জমান তাঁদের প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য। কিন্তু বি-টাউনে সম্প্রতি একটা খবর ঘোরাফেরা করছে ক’দিন ধরেই। এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নাকি চলে যাচ্ছেন সালমান! তিনি একা নন, গোটা খান পরিবারই নাকি এ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন। আর ভাইজানের সঙ্গে নাকি যাচ্ছেন লুলিয়ার ভাক্তরাও!
এই গ্যালাক্সিতে সালমানের বেড়ে ওঠা। শৈশব থেকে কেরিয়ারের মধ্য গগনে পৌঁছনোর সব স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে। তা হলে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে কেন অন্য কোনও ঠিকানায় চলে যেতে চাইছেন তিনি? সালমানের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বান্দ্রার লিঙ্কিং রোডে ‘লিটল স্টার’ নামে একটি বাড়ি কিনেছেন সুলতান। বর্তমানে সেখানে কাজ চলছে। কাজ শেষ হলে সপরিবারে পাকাপাকি ভাবে সেখানেই গিয়ে উঠবেন সালমান। বলিউডের একটি মহলের দাবি, লিটল স্টারে সলমনের পরিবারের সঙ্গে থাকবেন লুলিয়াও। এই নিয়ে সালমান বা লুলিয়াও তরফে কোনও মন্তব্য করা হয়নি।
তবে হ্যাঁ, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট হাতছাড়া করছেন না সাল্লু। কারণ, গোটা খান খানদানই গ্যালাক্সি নিয়ে ভীষণ আবেগপ্রবণ। আর সেটাই তো স্বাভাবিক!
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "লুলিয়াকে নিয়ে নতুন অ্যাপার্টমেন্ট যাচ্ছেন সালমান"

Leave a comment

Your email address will not be published.


*