শিরোনাম

সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ৮ বাংলাদেশিকে আটক

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে, যারা দেশে ফিরে হামলার ছক এঁটেছিলেন বলে জানিয়েছে দেশটির সরকার। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে গত মাসে তাদের আটক করার কথা জানায়।
এরা হলেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), সোহাগ ইব্রাহিম (২৭), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)।
এদের মধ্যে মিজানুর সিঙ্গাপুরে গত মার্চে  ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে গোপন সংগঠন তৈরি করেন, আটকরা সবাই যেটির সদস্য বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মিজানুর কাছে বাংলাদেশের সরকার ও সামরিক কর্মকর্তাদের একটি তালিকা পাওয়া গেছে, যাদের উপর হামলার পরিকল্পনা ছিল।   বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কায়েমের পরিকল্পনাও তাদের ছিল বলে জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ৮ বাংলাদেশিকে আটক"

Leave a comment

Your email address will not be published.


*