শিরোনাম

কক্সবাজারে ইয়াবাসহ ভূয়া সচিব আটক

নিউজ ডেস্ক : কক্সবাজার বিমানবন্দর থেকে ২৩ হাজার ৪শ’ পিচ ইয়াবাসহ শহিদুর রহমান নামে এক ভূঁয়া সচিবকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ি নদনা বড়পিট এলাকার মুজিবুর রহমানের পুত্র বলে জানা গেছে। শুক্রবার বিকেল পৌনে ৪ টায় তাকে আটক করা হয়। বিমান বন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানান, আটক ব্যক্তি নভোএয়ারের ৩ টা ৫৫ মিটিনের ফ্লাইটের যাত্রী ছিল। বিমানবন্দরে ঢুকার সময় নিরাপত্তা প্রহরীরা ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করতে চাইলে নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে বাধা দেয়। এতে সন্দেহ হলে আনসার সদস্যরা পুনরায় ব্যাগ তল্লাশি করলে ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ২৩ হাজার ৪শ’ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তবে এখনও তার সঠিক পরিচয় পাওয়া যায়নি। কারণ নিজেকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিলেও পরে আবার ব্যাংকার পরিচয় দেন। প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, এর আগে আরও দুইবার কক্সবাজার বিমানবন্দর দিয়ে তিনি ইয়াবা পাচার করে।

basic-bank

Be the first to comment on "কক্সবাজারে ইয়াবাসহ ভূয়া সচিব আটক"

Leave a comment

Your email address will not be published.


*