শিরোনাম

থানচিতে বিজিবি ক্যাম্পে মর্টার শেল নিক্ষেপ

নিউজ ডেস্ক: বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প লক্ষ্য করে তিনটি মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে পাল্টা মর্টার শেল ছুঁড়েছে বিজিবিও।

বুধবার রাত ১১টার দিকে জেলার থানছি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী বুলুপাড়ায় নির্মাণাধীন বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্তজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বুধবার রাতে জেলার বুলুপাড়ায় বিজিবি ৫৭ ব্যাটালিয়নের অধীনে নির্মাণাধীন একটি বিজিবি ক্যাম্প লক্ষ্য করে তিনটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। মর্টার শেলগুলো ক্যাম্পের একশ’ গজ দূরে বিজিবি হেলিপ্যাডে এসে পড়ে। এতে হেলিপ্যাড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

মর্টার শেল নিক্ষেপের ব্যাপারে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান বলেন, মর্টার শেল নিক্ষেপের পর মায়ানমারের বিজিপির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা মর্টার শেল নিক্ষেপের বিষয়টি অস্বীকার করেছে।

তাদের দাবি, মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে ওই তিনটি মর্টার শেল বিজিবি ৫৭ ব্যাটালিয়নের নির্মাণাধীন ক্যাম্পে পড়েছে।

basic-bank

Be the first to comment on "থানচিতে বিজিবি ক্যাম্পে মর্টার শেল নিক্ষেপ"

Leave a comment

Your email address will not be published.


*