শিরোনাম

রোববার বিএনপির যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত: রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে রোববার যৌথসভা ডাকা হয়েছে। ওইদিন বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হবে বলে শুক্রবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে দলের সিনিয়র নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা এবং ঢাকা মহানগর বিএনপির নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রোববার বিএনপির যৌথ সভা"

Leave a comment

Your email address will not be published.


*