শিরোনাম

শিগগিরই আনফ্রেন্ড করুন এই নারীকে

নিউজ ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা বেশি নয়। ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়ত নতুন বন্ধুদের সঙ্গে পরিচিতি হচ্ছেন অনেকেই। নিতান্তই নিজের কথা মানুষকে জানানোর জন্যও সামাজিক যোগাযোগ মাধ্যমকেও বেছে নিচ্ছেন।

ফেসবুকের জনপ্রিয়তাও এ কারণেই আকাশচুম্বী। তবে নতুন বন্ধুর নেশায় অপরিচিত অনেককেই বন্ধু তালিকায় ঠাঁই দিচ্ছেন। এর বিপদও কম নয়। সম্প্রতি এ রকমই একটি ঘটনা ঘটেছে।

ফেসবুকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এক নারীর ছবি। ভাইরাল হওয়া এই নারীর একই নাম ও ছবি দেওয়া ৩৪টি অ্যাকাউন্ট রয়েছে। এর প্রত্যেকটি অ্যাকাউন্টই ভূয়া। ওই নারীর নাম মধু শাহ। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার প্রোফাইলে থাকা আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করাই তার কাজ। এই ছবি এবং মধু শাহ নামে কেউ যদি আপনার ফেসবুকের বন্ধু হয়ে থাকেন, তাহলে এখনই আনফ্রেন্ড করুন। নাহলে আপনার বিপদ হতে পারে।

basic-bank

Be the first to comment on "শিগগিরই আনফ্রেন্ড করুন এই নারীকে"

Leave a comment

Your email address will not be published.


*