নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁও হোটেলে এনপিপির (ন্যাশণাল পিপলস পার্টি) ইফতার পার্টি হচ্ছে না আজ। জানা জায় এনপিপির অপর অংশের চেয়ার্যান শওকত হোসেন নীলুর অভিযোগের ভিত্তিতে পুলিশের নিষেধাজ্ঞার কারণে সোনারগাও হোটেল কতৃপক্ষ এ ইফতার মাহফিলের অনুমতি বাতিল করেছে বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন। এ ইফতার পার্টিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তি (ওসি) সাংবাদিকদের জানান এনপিপির অপর অংশের চেয়ার্যান শওকত হোসেন নীলুর অভিযোগের ভিত্তিতে আমরা ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দিয়েছি। তিনি বলেন, ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন এনপিপির নিবন্ধন নেই। এ নিয়ে শওকত হোসেন নীলু আদালতে মামলাও করেছেন। তবে বর্তমানে বিএনপি জোটে থাকা এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, সরকারের চাপে হোটেল কর্তৃপক্ষ ইফতার অনুষ্ঠান বাতিল করেছে। উল্লেখ্য, এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নীলু দলের মূল ধারার নেতাকর্মীদের নিয়ে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসার পর জোটে দলের সংখ্যা ঠিক রাখার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে নামকাওয়াস্তে এনপিপি নামে আরেকটি রাজনৈতিক দল গঠন করেন।

Be the first to comment on "অতিথি খালেদা, হচ্ছেনা এনপিপির ইফতার পার্টি"