শিরোনাম

মৃত্যুর আগে আকন্ঠ মদ্যপান করেছিলেন প্রত্যুষা

নিউজ ডেস্ক : প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু রহস্যে নয়া মোড়। মৃত্যুর ঠিক আগেই নাকি আকন্ঠ মদ্যপান করেছিলেন নায়িকা। ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাহুলের সঙ্গেই একটি পার্টিতে গিয়েছিলেন প্রত্যুষা। গভীর রাতে বাড়ি ফিরে শুক্রবার সকালটা ঘুমিয়েই কাটান দু’জনে। বিকেলের দিকে ঘুম ভাঙলে রাহুল দেখেন প্রত্যুষা মদ্যপান করছেন। এর পরই খাবার কিনতে বাইরে যান রাহুল। ফিরে এসে দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে ফ্ল্যাটে ঢুকতে পারেননি তিনি। পরে পাশের ফ্ল্যাটের কুকের সাহায্যে ফ্ল্যাটের পিছন দিক দিয়ে ঢোকেন। এর পরই প্রত্যুষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পর দু’জনে ধরাধরি করে প্রত্যুষাকে নামিয়ে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রত্যুষাকে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

বাঙ্গুরনগর থানার এক পুলিশ অফিসার সে সময় রাহুলকে ফোনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু এর পর থেকেই রাহুল ফোন বন্ধ করে দেন। এমনকী হাসপাতাল থেকে কার্যত পালিয়ে যান তিনি। জানা গিয়েছে, কেউ রাহুলকে ফোন করে পালাতে বলেছিলেন। তাঁকে পুলিশ আটক করতে পারে ওই ফোনে এই আশঙ্কাও প্রকাশ করা হয়। এতেই নাকি ভয় পেয়ে যান রাহুল। কিন্তু তাঁকে কে ফোনটা করেছিন তা এখনও এজানা।  সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "মৃত্যুর আগে আকন্ঠ মদ্যপান করেছিলেন প্রত্যুষা"

Leave a comment

Your email address will not be published.


*