শিরোনাম

চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন মারা গেছেন

নিউজ ডেস্ক: চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন। সোমবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় রাজধানীর উত্তরায় আধুনিক হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। এখানেই দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোমবার বাদ জোহর এফডিসিতে খোকনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

খোকনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক এবং শিল্পীসমিতি। এ ছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।

basic-bank

Be the first to comment on "চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন মারা গেছেন"

Leave a comment

Your email address will not be published.


*