শিরোনাম

অলিম্পিক থেকে শ্যামলী রায়ের বিদায়

নিউজ ডেস্ক:রিও অলিম্পিকে মেয়েদের আর্চারির ব্যক্তিগত ইভেন্টের প্রথম এলিমিনেশনস রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন শ্যামলী রায়। রিও অলিম্পিকের পঞ্চম দিনে ৬৪ থেকে সেরা বত্রিশে ওঠার লড়াইয়ে ম্যাক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোর কাছে হেরেছেন বাংলাদেশি এই তিরন্দাজ।

শ্যামলী ৬-০ পয়েন্টে ব্যবধানে বায়ার্দোর কাছে পরাজিত হন। তবে প্রথম সেটে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শ্যামলীর স্কোর ২৭ আর বায়ার্দোর ২৮। তবে দ্বিতীয় সেটেও আর ঘুরে দাঁড়াতে পারেননি শ্যামলী (২৮-২৩) এবং তৃতীয় সেটে ২৮-২৫ স্কোরে হেরে যান তিনি।

অবশ্য রিও অলিম্পিকে শ্যামলী নিজের সেরাটা দিতে পারেননি। র‌্যাংকিং রাউন্ডেও ৭২০ এর মধ্যে ৬০০ স্কোর করেন তিনি, যেখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা ৬১৮ স্কোর গড়েছিলেন। আর এই কারণে শ্যামলীকে শেষ বত্রিশে উঠার লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বাদশস্থানে থাকা বায়ার্দোর মুখোমুখিই হতে হয়েছিল।

 

basic-bank

Be the first to comment on "অলিম্পিক থেকে শ্যামলী রায়ের বিদায়"

Leave a comment

Your email address will not be published.


*