শিরোনাম

জিয়ার মাজারে বিএনপির নতুন কমিটি শ্রদ্ধা জানাবে আজ

নিউজ ডেস্ক : নতুন কমিটি নিয়ে আজ সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দলের এক বিজ্ঞপ্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সব সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৬ আগস্ট ১৯ সদস্যের স্থায়ী কমিটি (১৭ জনের নাম ঘোষণা) ও ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া ঘোষণা হয় চেয়ারপারসনের ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল।

 

basic-bank

Be the first to comment on "জিয়ার মাজারে বিএনপির নতুন কমিটি শ্রদ্ধা জানাবে আজ"

Leave a comment

Your email address will not be published.


*