শিরোনাম

ডিয়ার সালমান খান, ইনি ‘দীপিকা’ নন, ‘দীপ্তি’ও নন, ইনি দীপা কর্মকার

নিউজ ডেস্ক: প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। হতে পারে তিনি ইতিহাসে ঢুকে পড়েছেন, হতে পারে তাঁকে নিয়ে এখন গোটা দেশ গর্বিত। কিন্তু তাতে কি অলিম্পিক্সের গুডউইল অ্যাম্বাসাডর সালমান খানের কিছু যায় আসে? না! জাস্ট কিছু যায় আসে না। তাই দীপাকে কখনও তিনি ‘দীপিকা’, আবার কখনও অবলীলায় ‘দীপ্তি’ বলে ফেলেন ভাইজান। আর এই চরম ভুলের পরও এতটুকু লজ্জিত নন ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন দ্বারা নিয়োজিত অলিম্পিক্সের গুডউইল অ্যাম্বাসাডর সালমান খান!

ডিয়ার সলমন খান, ইনি ‘দীপিকা’ নন, ‘দীপ্তি’ও নন। ইনি দীপা কর্মকার।

গত রবিবার ‘ফ্রিকি আলি’র ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে দীপার নাম মনে করতে গিয়ে বেশ বেগ পেতে হয় সালমানকে। ‘দীপা’র নাম ভুলে গিয়ে প্রথমে ‘দীপিকা’, তার পর ‘দীপ্তি’ বলেন তিনি। সে দিন সালমান বলেন, ‘‘আমার মনে হয়…ওর নাম কি দীপিকা? ও সোনা জিতবে ভেবেছিলাম, এইটথ্ হয়েছে না?…ও! দীপিকা নয়, দীপ্তি…।’’

শুধু তাই নয়, খেলাধূলা নিয়ে তাঁর যে জ্ঞানের বহর প্রকাশ পেয়েছে, তাও সুখকর নয়। অ্যাম্বাসাডর হিসেবে তো অত্যন্ত লজ্জারই। দীপা কোন স্থানে রয়েছেন তা-ও জানেন না সলমন। অ্যাম্বাসাডর হিসেবে ভারতের প্রতিনিধিদের বিষয়ে সামান্য খবরাখবর না রাখায় ইতিমধ্যেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। যদিও পরে দীপার জন্য টুইট করেছেন নায়ক। তবে আগের ভুলের জন্য কোনও রকম দুঃখপ্রকাশ করেননি তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "ডিয়ার সালমান খান, ইনি ‘দীপিকা’ নন, ‘দীপ্তি’ও নন, ইনি দীপা কর্মকার"

Leave a comment

Your email address will not be published.


*