শিরোনাম

সময়মতো কমিটিতে আসবেন জয়

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে ঘিরে স্বপ্ন আছে, আশা আছে। তিনি দলের ভবিষ্যৎ নেতা। সময়মতো তিনি দলের কমিটিতে আসবেন।’

বুধবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, নেতৃত্বের ব্যাপারে তার (জয়ের) আগ্রহেরও একটি বিষয় আছে। তাকে জোর করে পদ দেওয়া যায় না। ভবিষ্যতে তিনি সম্মত হলে তাকে পদ দেওয়া হবে। তবে নেতৃত্বে আসা নিয়ে তিনি বিএনপির তারেক জিয়ার মতো হতে চান না।

সজীব ওয়াজেদ জয় বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সদ্য সমাপ্ত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তাকে দলের নেতৃত্বে আনার দাবি জানিয়েছিলেন তৃণমূলের নেতারা।

basic-bank

Be the first to comment on "সময়মতো কমিটিতে আসবেন জয়"

Leave a comment

Your email address will not be published.


*