শিরোনাম

সিম নিবন্ধনের সময়সীমা বাড়ল এক মাস

নিজস্ব প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের সময় আরো এক মাস সময় বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ৩০ মে পর্যন্ত সিম পুনর্নিবন্ধন করা যাবে। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি আরো জানান, ৩০ মে রাত ১২টার পর কোনো অনিবন্ধিত সিম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। একই সাথে অনিবন্ধিত সিমগুলো আগামীকাল ৩ ঘণ্টা বন্ধ থাকবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।

এর আগে গত বৃহস্পতিবার প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘৩০ এপ্রিলই বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। অপরাধমূলক কাজে সিমের ব্যবহার বন্ধের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের মানুষের হাতে থাকা ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত হয়েছে। এর বাইরে আঙুলের ছাপ না মেলাসহ বিভিন্ন কারণে সোয়া ১ কোটি গ্রাহক সিম নিবন্ধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধনবিহীন অন্য সিমগুলো বন্ধের ঘোষণা থাকায় এই সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

basic-bank

Be the first to comment on "সিম নিবন্ধনের সময়সীমা বাড়ল এক মাস"

Leave a comment

Your email address will not be published.


*