শিরোনাম

সেলিম ওসমানকে বিচারের আওতায় আনার দাবি নাসিমের

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদীর পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে চাকরিতে পুনর্বহাল ও স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ১৪ দলের মুখপাত্র ‍ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার (১৮ মে) দুপুরে ১৪ দলের বৈঠক শেষে এক সংবদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
নাসিম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন স্কুলশিক্ষককে অপমান এবং চাকরিচুত্য করা ক্ষমার অযোগ্য অপরাধ। সংসদ সদস্য এ ঘটনার মাধ্যমে নিজের এবং সমস্ত সংসদ সদস্যের সম্মান ক্ষুণ্ন করেছেন।’
তিনি বলেন, ‘১৪ দল মনে করে শিক্ষককে চাকরিতে পুনর্বহাল ও অভিযুক্ত সংসদ সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শুক্রবার (১৩ ওম) দুপুরে প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান এসে প্রধান শিক্ষককে কানে ধরে ওঠ-বস করান ও ক্ষমা চেয়ে মুচলেকা দিতে বাধ্য করেন। পরে প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

basic-bank

Be the first to comment on "সেলিম ওসমানকে বিচারের আওতায় আনার দাবি নাসিমের"

Leave a comment

Your email address will not be published.


*