নিউজ ডেস্ক : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত এবং একজন আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি একই উপজেলার হরিদাসপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, পোশাক শ্রমিক হাসিব মোল্লা (৩৫) ঢাকা থেকে বাসার আসবাবপত্র নিয়ে ট্রাকে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে আসছিলেন। ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অন্য একটি রডবোঝাই ট্রাকের পেছনে থাক্কা দেয়। এতে ট্রাকের সামনে বসে থাকা মা রুবি বেগম (২৮) ও তার ছেলে রিফাত (৬) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় হাসিব মোল্লা মারাত্মক আহত হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাস্থলে রাস্তার পাশে একটি বিলবোর্ড টাঙানো রয়েছে। এ কারণে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পাননি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর ট্রাকটি রেখে পলিয়ে গেছে এর চালক।

Be the first to comment on "গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত"