শিরোনাম

ছোট মেয়ের বার্থডে পার্টিতে এ কী করলেন সুস্মিতা!

নিউজ ডেস্ক : দুই মেয়ে রেনে আর আলিশার সঙ্গে তাঁর বন্ডিং সবসময়ই খুব ভাল। র‌্যাম্পে হাঁটাই হোক বা হলিডে মস্তি— রেনে আর আলিশা সবসময়ই পারফেক্ট মাম্মি’স ডটার। সুতরাং মায়ের আদুরে মেয়ের বার্থডে পার্টিটা যে একটু স্পেশ্যাল হবে এ তো জানা কথা। পার্টি তো হল। সেখানে দুই মেয়েকে নিয়ে ঠিক কী কী করলেন প্রাক্তন মিস ইউনিভার্স?

ছোট মেয়ে আলিশা পা দিল সাত বছরে। ২৬ আগস্ট ছিল আলিশার জন্মদিন। আর সেই উপলক্ষেই বার্থডে পার্টির আয়োজন করেন সুস্মিতা সেন। নিমন্ত্রিত খুদেদের সঙ্গে মিশে গিয়ে হঠাৎ করেই যেন হয়ে উঠলেন ওদেরই একজন। পার্টিতে কেক কাটা থেকে শুরু করে নানা মজাদার গেম, সঙ্গে নাচা-গানা সবটাই হল জমিয়ে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাজুয়াল সুস্মিতা যেন হয়ে উঠেছিলেন আলিশারই বয়সী। বার্থডে গার্লের ফেভারিট গানের সঙ্গে নাচলেন, ছবি তুললেন, পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল।

সূত্র: আনন্দবাজার

 

basic-bank

Be the first to comment on "ছোট মেয়ের বার্থডে পার্টিতে এ কী করলেন সুস্মিতা!"

Leave a comment

Your email address will not be published.


*