শিরোনাম

জাসদের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ কাদেরের

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোটের একক প্রার্থী নিশ্চিত করতে জাসদের প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করেছেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের। আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সাথে এক অনির্ধারিত বৈঠকে তিনি জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারকে এ অনুরোধ করেছেন বলে বৈঠকে উপস্থিত বৈঠকে উউপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকসূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে আমাদের অনুরোধ করেন ওবায়দু কাদের। এছাড়াও আওয়ামী লীগের যদি কোনো প্রার্থী থাকে তা প্রত্যাহারের অনুরোধ করেন তিনি। এ সময় তিনি জাসদের প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অনুরোধের জবাবে শিরিন আখতার বলেন, বিষয়টি নিয়ে ১৪ দলীয় জোটে আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো আলাপ আলোচনা হয় নাই। আগামীকাল ১৪ দলীয় জোটের মিটিং এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যায়। এ বিষয়ে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, তিনি আমাদের প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নিব। তবে নির্বাচন অংশ নেয়ার জন্যই আমরা আমাদের প্রার্থীতা দিয়েছি।

উল্লেখ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "জাসদের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ কাদেরের"

Leave a comment

Your email address will not be published.


*