শিরোনাম

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ : মুমিনুল

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার জন্য এখন হায়দরাবাদে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে অনুশীলনও করেছে মুশফিকুর রহিমের দল। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টেস্ট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। সেখানেই তিনি জানালেন যে, ভারতের বিপক্ষে দল জয়ের জন্যই খেলবে।
নিউজিল্যান্ড সফরে মোটেও ভালো সময় কাটেনি বাংলাদেশের। ক্রিকেটের তিন ফরম্যাটের সিরিজেই হয়েছে হোয়াইটওয়াশ। তবে এই ব্যর্থতাকে ভুলে ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়েই ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘আমরা এখন অতীত নিয়ে ভাবছি না। এরই মধ্যে নিউজিল্যান্ডে সফরের কথা আমরা ভুলে গিয়েছি। এখানে চেষ্টা করবো ভালো খেলতে।’
মুমিনুল বেশ আশাবাদী এ ম্যাচ নিয়ে। তিনি বলেন, ‘অসাধারণ সব খেলোয়াড় আছে তাদের। তারা শক্তিশালী একটি দল। এই মুহূর্তে টেস্টে তারা এক নম্বর। তবে আমরা চেষ্টা করব ভালো খেলতে। আমরা খেলব জয়ের জন্য।’
এছাড়া নিজেদের টেস্টে কম খেলার কথাও মুমিনুল বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ খুব কম টেস্ট খেলে। এ নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট। তবে আমরা তো কেবল মাঠে নেমে পারফর্ম করতে পারি। এছাড়া আর কিছু করতে পারি না।’
এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের দিকে বেশি জোর দিচ্ছেন না মুমিনুল। দলগত সাফল্যই মূল লক্ষ্য। তারপরও বড় ইনিংসের দিকেই জোর দিবেন বলে জানালেন এই ব্যাটসম্যান।

basic-bank

Be the first to comment on "জয়ের জন্যই খেলবে বাংলাদেশ : মুমিনুল"

Leave a comment

Your email address will not be published.


*