নিউজ ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ। আর সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের মধ্যে। দুই বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবালের লড়াইও এটি। এই খেলার টস জিতে তামিম ব্যাটিংয়ে পাঠিয়েছেন সাকিবদের।
এই ম্যাচ চিটাগংয়ের নিজেদের মাঠে ফেরার। প্রথম ম্যাচে জেতার পর টানা তিন ম্যাচ হেরেছে তারা। কোনো কিছু পক্ষে থাকছে না তাদের। অন্যদিকে ঢাকা একটি ম্যাচই হেরেছে এখন পর্যন্ত। বাকি তিনটিতে জয় তাদের। সুবাদে ৬ পয়েন্ট নিয়ে আরো দুই দলের সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
ঢাকার একাদশ : মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, ম্যাট কোলস, সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, সেকুজে প্রসন্ন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, আলাউদ্দিন বাবু, সাঞ্জামুল ইসলাম।
চিটাগংয়ের একাদশ : তামিম ইকবাল, জহুরুল ইসলাম, এনামুল হক, ইমরান খান, সাকলাইন সজীব, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ নবি, গ্র্যান্ট ইলিয়ট, টাইমাল মিলস, শুভাশিস রায়, মাহমুদুল হাসান।

Be the first to comment on "টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চিটাগং"