শিরোনাম

দাখিল পরীক্ষায় ৭১ পরীক্ষার্থী ও ১০ শিক্ষক বহিষ্কার

নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অসুদাপয় অবলম্বনের দায়ে ৭১ পরীক্ষার্থী ও ১০ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এ সময় আটক তিন শিক্ষককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা মাওলানা মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত তিন শিক্ষক হলেন, মো.ফায়জুর রহমান, আব্দুর রশিদ খান, জসিম উদদীন। বহিষ্কার হওয়া সকলেই ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, আজ বৃহস্পতিবার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষা শেষে নৈবত্বিক পরীক্ষা শুরু হলে কয়েক জন শিক্ষক রুমে এসে তাদের বলে সকলেই ‘ক’ সেট এর উত্তরপত্র ভরাট কর। শিক্ষকের কথা মত প্রায় সকল পরীক্ষার্থীই ‘ক’ সেট উত্তরপত্র ভরাট করে।

বিষয়টি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ও শাকিলা বিনতে মতিনের নজরে এলে তিনি জেলা প্রশাসককে অবহিত করেন। খবর পেয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উদ্ধর্তন কর্মকর্তারা ওই বিদ্যালয় কেন্দ্রে যান।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নৈবৃত্তিক পরীক্ষায় চার সেট প্রশ্ন। যে যেই সেট প্রশ্ন পাবে তাকে সেই সেটের উত্তরপত্র ভরাট করতে হবে। সেখানে কক্ষের সকলেই একটি সেটের উত্তরপত্র ভরাট করে। পরীক্ষার্থীদের এই অসুদাপায় অবলম্বনে সরাসরি সম্পৃক্ত থাকায় শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘

উল্লেখ্য, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষায় ১৪টি মাদ্রাসার ২৬৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

basic-bank

Be the first to comment on "দাখিল পরীক্ষায় ৭১ পরীক্ষার্থী ও ১০ শিক্ষক বহিষ্কার"

Leave a comment

Your email address will not be published.


*