শিরোনাম

ভয় দেখাতে আসছে শাহরুখের ‘ডর ২.০’, দেখুন টিজার (ভিডিও সহ)

নিউজ ডেস্ক :  ১৯৯৩ সালে মুক্তি পায় যশ চোপড়া পরিচালিত রোম্যান্টিক থ্রিলার ‘ডর’। শাহরুখ-জুহি অভিনীত এই ছবিটি সারা ফেলে দিয়েছিল গোটা দেশে। কিরণকে পাওয়ার জন্য রাহুল মেহরার বেপরোয়া চেষ্টা, ভালবাসার সেই ভয়ঙ্কর রূপ আজও ভোলেনি বলিউডের দর্শক। শোনা যায়, প্রথমে এই রাহুল মেহরার চরিত্র সানি দেওলকে অফার করা হয়েছিল৷ কিন্তু, সানি হিরো হতে চাওয়ায় খলনায়ক হয়ে যান শাহরুখ৷ আর ছবির খলনায়কই মন জয় করে নেন গোটা দুনিয়ার। ছবিতে নায়িকা ‘কিরণ’ বলিউডের বাদশার লিপে হয়ে গিয়েছিল ‘ক..ক..ক..ক..কিরণ’। যা আজও লোকের মুখে মুখে ফেরে।
২৩ বছর পর আবার ফিরছে ‘ডর’। তবে বড় পর্দায় নয়, যশরাজ ফিল্মসের হাত ধরে মিনি ওয়েব সিরিজ হিসেবে ফিরছে ছবিটি। নাম ‘ডর ২.০’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিকাশ চন্দ্র। এই ওয়েব সিরিজে গল্প খানিকটা পরিবর্তন করা হয়েছে। সাইবার ক্রাইমের ভয়ানক দিকটি তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। পাঁচটি পর্বে ভাগ করে দেখানো হবে ‘ডর ২.০’। সম্প্রতি প্রকাশিত হল সেই সিরিজের ট্রেলার। ট্রেলারেই বেশ ভয় ধরিয়ে দিচ্ছে ‘ডর ২.০’।

সূত্র : আনন্দবাজর পত্রিকা

basic-bank

Be the first to comment on "ভয় দেখাতে আসছে শাহরুখের ‘ডর ২.০’, দেখুন টিজার (ভিডিও সহ)"

Leave a comment

Your email address will not be published.


*