নিউজ ডেস্ক : গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকাল ৫টায় রাষ্ট্রপতির ভবনে পৌঁছান সরকার প্রধান শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। বুধবার কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেনশেখ হাসিনা। সফর শেষে ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। সূত্র : বিডিনিউজ
রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাত

Be the first to comment on "রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাত"