নিউজ ডেস্ক : লাক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত ২৯ নভেম্বর রাজধানীর গুলশানে অবস্থিত ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অফিসে এ-সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, ইউনিলিভার বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিটা, লাক্সের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নাহিয়ান হাই, লাক্সের ব্র্যান্ড ম্যানেজার আদিবা তাসমিম প্রমুখ।
ইউনিলিভার বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর জনাব জাহিদুল ইসলাম মালিটা বলেন, “মিমকে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, আশা করি লাক্স ও মিমের নতুন এ পথ চলা আরো অনেক সফলতা বয়ে আনবে। ” ২০০৭ সালের লাক্স চ্যানেল আই সুপার স্টার মিম নন্দিত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব অর্জন করেন। তিনি চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে জনপ্রিয় অবস্থানে রয়েছেন।
এ প্রসঙ্গে মিম বলেন, “এর আগে যারা লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন তাঁরা প্রত্যেকেই আমার কাছে অনুকরণীয়, অনুসরণীয়। নিজেকে একই রূপে দেখতে পেরে আমি গর্বিত। আর লাক্স চ্যানেল আই সুপার স্টারের মাধ্যমে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। আজ আবার নতুন করে লাক্সের সঙ্গে যুক্ত হওয়াটা আমার ক্যারিয়ারকে আরো সাফল্যময় করে তুলবে আশা করি।

Be the first to comment on "লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিদ্যা সিনহা মিম"