শিরোনাম

লোহাগড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের পালায় আগুন।

লোহাগড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের পালায় আগুন।

নিউজ ডেস্ক : লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের আলোচিত ববিতা খানম’র বাড়ির খড়ের পালায় সোমবার (২ জানুয়ারী) রাতে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় প্রায় দু’শ টাকার খড় পুড়ে ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার এড়েন্দা গ্রামের ববিতার পিতা ইসমাইল মোল্লার বসত বাড়ির অদুরে রক্ষিত খড়ের পালায় সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। ইসমাইল মোল্লা ও তার স্ত্রী খাদিজা বেগম আগুন দেখতে পেয়ে তৎক্ষনাত আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হন। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান তার পক্ষিয় লোকজন নিয়ে ছুটে যান ববিতার বাড়িতে। লোহাগড়া থানার এসআই প্রবির কুমার দাস সংগীয় ফোর্স নিয়ে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিবরনে আরো জানা যায়,কাশিপুর ইউনিয়নে দির্ঘদিন ধরে বিবদমান তিনটি গ্রুপ রয়েছে। যার নেতৃত্বে রয়েছে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,আ’লীগ নেতা আজিজুর রহমান আর্জু, ও জেলা পরিষদের নবনির্বাচিত কাউন্সিলর শেখ সুলতান মাহমুদ (বিপ্লব)। কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের বিরুদ্ধে সরকারি বরাদ্ধকৃত প্রকল্পের অর্থ ও ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় ইউপি সদস্য আব্দুল অহেদ শেখ’র দুটি অভিযোগের ভিত্তিতে দুদকের পৃথক দুটি তদন্ত চলছে। চেয়ারম্যানের ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটিয়ে তার ছোট ভাই মুজিবুর রহমানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল গত ১৬ ডিসেম্বর আব্দুল অহেদ শেখ’র বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী,ছেলে ও ছেলের স্ত্রীকে মারপিট,নগদ টাকা, স্বর্নালংকার লুট এবং শ্লীলতাহানি ঘটিয়ে পালিয়ে যায়। মারপিটের ঘটনায় অহেদের স্ত্রী মারাত্মক জখম হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়। অহেদের ছেলে সুমন শেখ বাদি হয়ে ১-জানুয়ারী মুজিবুর রহমানকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। অহেদ শেখ আজিজুর রহমান আর্জু গ্রুপ এবং ববিতার পিতা ইসমাইল মোল্লা মতিয়ার রহমান গ্রুপের লোক । কাশিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, চেয়ারম্যান মতিয়ার রহমানের ভাই মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষে নিজেরাই আগুন ধরিয়ে কাউন্টার মামলা করার জন্য আগুনের নাটক সাজিয়েছে। জেলা পরিষদের নবনির্বাচিত কাউন্সিলর শেখ সুলতান মাহমুদ বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়ারম্যান মতিয়ার রহমানের লোকজন অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের পালায় আগুন।"

Leave a comment

Your email address will not be published.


*