শিরোনাম

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ॥ নিহত ২

 

নিউজ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের গালভেস্টন উপসাগরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সৈন্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার আগে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।

দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সামরিক গ্রেডের অ্যাপাচি হেলিকপ্টারটি উপসাগরের একটি বন্দরের কাছে জারডিন সমুদ্র সৈকতে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা যায়নি।

 

 

basic-bank

Be the first to comment on "সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ॥ নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*