নিউজ ডেস্ক : অনুমতি পেয়েও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের করবে না বিএনপি। মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। তবে ডিএমপির দেয়া এ অনুমতির পর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানে সমাবেশ করবে না বিএনপি। উল্লেখ্য, ২৭টি শর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রুহুল কবির রিজভী বলেন, ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাই অন্য কোথাও সমাবেশ করার কোন অবকাশ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়নি। তাই সেখানে অনুমতি দেয়া হলেও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোন স্থানে বিএনপি সমাবেশ করবে না।
এসময় রুহুল কবির রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

Be the first to comment on "অনুমতি পেয়েও সমাবেশ করবে না বিএনপি"