শিরোনাম

জয়ের জন্য মাশরাফিদের প্রয়োজন ১৬২ রান

নিউজ ডেস্ক : ৪ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ক্রিকেট মাঠে গড়াবার কথা থাকলেও বৃষ্টির কারণে সেদিন আর মাঠে গড়ায়নি চতুর্থ আসরের কোন ম্যাচ। দুই দিন স্থগিত রেখে অবশেষে মঙ্গলবার দুপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা। ফলে টস হেরে প্রথমে ব্যাটিং করে তামিম ইকবালের চট্টগ্রাম সংগ্রহ করেছে ১৬১ রান।

নির্ধারিত ২০ ওভারে ৩উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান এসেছে অধিনায়ক তামিমের ব্যাট থেকে। ৩৮ বলের এই ইনংসটিতে তামিম হাঁকিয়েছেন ৬টি চার ও ২টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪২ রান এসেছে পাক তারকা শোয়েব মালিকের ব্যাট থেকে। ২৮ বলে ২ চার ও ২ ছক্কার বিনিময়ে এই রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া অপরাজিত ২৯ রান করেছেন জাহারুল ইসলাম ও ২২ রান করে রান আউট হয়েছেন এনামুল হক।

কুমিল্লা একাদশ : মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাশ, আশহার জায়েদি, ইমাদ ওয়াসিম, সোহেল তানভির, মারলন স্যামুয়েল, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফ ও আল-আমিন হোসেন।

চিটাগাং একাদশ : তামিম ইকবাল, দোয়ান স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, এনামুল হক, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জাহারুল ইসলাম, তিমাল মিলস, জাকির হোসেন ও নাজমুল হোসেন মিলন।

basic-bank

Be the first to comment on "জয়ের জন্য মাশরাফিদের প্রয়োজন ১৬২ রান"

Leave a comment

Your email address will not be published.


*