শিরোনাম

আমাকে হারানোরও প্রয়োজন কারোর নেই ॥ মাহী

নিউজ ডেস্ক : বিয়ের পর অনেকেই ভেবেছিলেন যে, আমি মনে হয় আর কামব্যাক করতে পারবো না। কিন্তু দেখুন, আমি নিজেও তো সংসার করতে চাই। একটি মেয়েকে তো সেই সময়টাও দিতে হবে। তাই এ নিয়ে আমার কাছের মানুষদেরও মুখে শুনেছি যে, মাহী কি তবে হারিয়ে যাবে!

আমাকে হারানোরও প্রয়োজন কারোর নেই। আর আমার হারানোরও কিছু নেই। কারণ আমি যা করি একেবারে নিজের আবেগ থেকেই করি।’কিন্তু বিয়ের পর ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় খুব সাবধানেই কথা বলছেন মাহী। এমন প্রসঙ্গে মাহী বলেন, ‘এটুকু ম্যাচিউরিটি তো আমার হতেই পারে।’

উল্লেখ্য, দীর্ঘদিন পর মাহী আবারো তার চলচ্চিত্রের ব্যাপারে সরব হয়েছেন। নিজের চলচ্চিত্রের শিডিউল প্রসঙ্গে মাহী বলেন, ‘আগামী ১ বছর আমার ছবির শিডিউল দেওয়া রয়েছে। আর হাতে যদি ছবি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু চিত্রনায়িকা মাহী দর্শকদের মন থেকে মরে যাবে না।’তবে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার বাণিজ্যিক ছবিতেও মাহীর ব্যাপারে কথা চলছে বলে শোনা গেছে।

basic-bank

Be the first to comment on "আমাকে হারানোরও প্রয়োজন কারোর নেই ॥ মাহী"

Leave a comment

Your email address will not be published.


*