শিরোনাম

বিবাহিতরাও যাজক হতে পারেন ॥ পোপ

নিউজ ডেস্ক : বিভিন্ন গির্জায় যাজকের সংখ্যা খুবই কমে যাচ্ছে। তাই সম্প্রতি জার্মানির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস জানিয়েছেন, রোমান ক্যাথলিক গির্জায় বিবাহিত পুরুষদেরও এই পদে নিতে বাধা নেই। তাই যাজক হওয়ার নিয়ম পাল্টাতে বাধা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে তার বক্তব্যে তিনি আরও জানান, “যারা আগে থেকেই বিবাহিত, এমন ব্যক্তিদের কথাই শুধু তিনি বলছেন। অবিবাহিত কোনও যাজক পরে বিয়ে করে নিলেন, এমন চলবে না। ”

পোপ এই সম্ভাবনার কথা খতিয়ে দেখতে বলে জানিয়েছেন। তিনি বলেন, “বিবাহিত যাজককে ঠিক কী ধরনের দায়িত্ব দেওয়া হবে, সেই নিয়েও ভাবতে হবে। কারণ যার পরিবার রয়েছে, তাকে হয়তো প্রত্যন্ত এলাকায় কাজে পাঠানো সম্ভব হবে না। ”

তবে ক্যাথলিক গির্জায় অবশ্য বিবাহিত যাজকের নজির রয়েছে। পোপ নিজেই ২০১৪ সালে বলেছিলেন, “বিবাহিত অ্যাঙ্গলিকান মন্ত্রীরা ক্যাথলিক গির্জায় যোগ দিয়েছেন, এমনটা তো হয়েছে। তাছাড়া অনেক বিবাহিত প্রোটেস্ট্যান্ট যাজক, যারা পরে ক্যাথলিক হয়ে গিয়েছেন, তারাও স্ত্রীর অনুমতিসাপেক্ষে যাজকের পদে থাকতে পারেন। ”

সূত্রঃ আনন্দবাজার।

basic-bank

Be the first to comment on "বিবাহিতরাও যাজক হতে পারেন ॥ পোপ"

Leave a comment

Your email address will not be published.


*