নিউজ ডেস্ক : রাজধানী দক্ষিণখানের আশকোনার সূর্যভিলা জঙ্গি আস্তানা থেকে আলমত হিসেবে দুটি নাইন এমএম পিস্তল, গুলি, গুলির খোসা, পুঁড়ে যাওয়া দুটি ল্যাপটপ সংগ্রহ করেছে সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা ছয় ঘন্টা ওই জঙ্গি আস্তানার রুম থেকে এ আলামত সংগ্রহ করেছেন তারা। সিআইডির এএসপি আব্দুস সালামের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এই আলামত সংগ্রহন করেন বলে জানান সিআইডির এএসপি আব্দুস সালাম।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকে দক্ষিনখানের আশকোনায় জঙ্গি আস্তানায় ১৬ ঘণ্টার অপারেশ রিপল ২৪-এ এক নারী জঙ্গি আত্মঘাতী হামলায় নিহত হয়। পরে পুলিশের গুলিতে আফিফ নিহত হয়। আত্মসমর্পণ করে দুই শিশু ও দুই নারী। আহত এক শিশু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Be the first to comment on "আশকোনায় জঙ্গি আস্তানায় আলামত সংগ্রহ সিআইডির"