শিরোনাম

সাত দিনের রিমান্ডে দুই নারী ‘জঙ্গি’

নিউজ ডেস্ক : রাজধানীর আশকোনায় পুলিশের অভিযানের সময় আত্মসমর্পণকারী দুই নারী ‘জঙ্গি’ জেবুন্নাহার (শীলা) ও তৃষ্ণা মনির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা আজ সোমবার এ আদেশ দেন।

 

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে আজ এই দুই নারীকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পরে তাঁদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতে জেবুন্নাহারের কোলে দেড় বছরের শিশু এবং তৃষ্ণার কোলে চার মাসের শিশু ছিল। এই দুই শিশুকে নিয়ে ২৪ ডিসেম্বর তাঁরা আত্মসমর্পণ করেন। আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না। রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুই আসামি পুলিশি হেফাজতে আদালত ত্যাগ করে।

 

জেবুন্নাহার মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি ও অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী। তৃষ্ণা পলাতক ‘জঙ্গি’ মঈনুল ওরফে মুসার স্ত্রী।

 

গত শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। যা শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

 

শনিবার সকালে ওই আস্তানা থেকে দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন। এক নারী আত্মঘাতী হয়ে মারা যায় এবং কিশোর আফিফ কাদেরীও মারা যায়। আফিফ কাদেরী গুলিবিদ্ধ হয়ে ‍মারা গেছেন বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক।

basic-bank

Be the first to comment on "সাত দিনের রিমান্ডে দুই নারী ‘জঙ্গি’"

Leave a comment

Your email address will not be published.


*