শিরোনাম

উল্টো পথে গেলে মন্ত্রী হলেও ব্যবস্থা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : সড়কের নিয়ম ভেঙে উল্টো পথ ব্যবহারকারী যদিও মন্ত্রীও হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘পুলিশকে বলা হয়েছে রং সাইডে যারাই যাবেন; তিনি মন্ত্রী হন, এমপি হন, ভিআইপি হন, যে-ই হন সাধারণ মানুষের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, তার বিরুদ্ধেও ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে। যে গাড়িই রং সাইড দিয়ে যাবে, সেই গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’

উল্টো পথে চলা গাড়ি যানজটের অন্যতম কারণ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য। সকালে গাজীপুরের কাশিমপুর সরাবো এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে আন্ডারপাসের উদ্ধোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন আহমদ খান, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারব এমন আশ্বাস দেব না। তবে ঘরমুখো জনগণের যাত্রাকে স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করছি। যানজট নিরসন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করতে আনসার, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশ সদস‌্যরা রয়েছেন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সড়কের পরিস্থিতি ‘মনিটর’ করছেন, খোঁজ খবর নিচ্ছেন।

basic-bank

Be the first to comment on "উল্টো পথে গেলে মন্ত্রী হলেও ব্যবস্থা: ওবায়দুল কাদের"

Leave a comment

Your email address will not be published.


*